দিল্লির তাপমাত্রা নামলো ১,১ ডিগ্রীতে - The News Lion

দিল্লির তাপমাত্রা নামলো ১,১ ডিগ্রীতে




দি নিউজ লায়ন ;  বছরের প্রথম দিনেই প্রায় শূণ্যের কাছে নেমে গেলো ভারতের রাজধানী  দিল্লির তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১,১ ডিগ্রী সেলসিয়াস। যা এই মরসুমের তো বটেই গত ১৫ বছরের মধ্যে সবথেকে শীতলতম দিন। এদিকে গোটা উত্তর ভারত জুড়েই চলছে শৈত্য প্রবাহ। 


রাজধানী দিল্লিতে  প্রবল ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লির চারিদিক। সেইসঙ্গে হাড়কাপানো ঠান্ডায় জবুথবু  দিল্লির চারিদিক।  এদিকে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দিল্লিতে আকাশ পরিষ্কার থাকার কারনে পশ্চিম হিমালয় থেকে বাধাহীনভাবে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছে। পাশাপাশি, হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্জার কারনে তুষারপাত হচ্ছে। ফলে উত্তর ভারতের তাপমাত্রা ক্রমশ নামছে। 


অন্যদিকে, ভারতের উত্তরাখন্ড হিমাচল প্রদেশেও সর্বনিম্ন তাপমাত্রা শূণ্যে গিয়ে ঠেকেছে। এদিকে হাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, পশ্চিম হিমালয়ে ফের পশ্চিমী ঝঞ্জা তৈরি হচ্ছে। যারফলে হিমালয় অঞ্চল এবং তার পাশ্বর্বতী সমতল অঞ্চলগুলিতে আগামী ৩ জাউয়ারি পর্যন্ত পারদ ক্রমশ নামতে থাকবে। পশ্চিম হিমালয় অঞ্চলে মাঝারি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 


পাশাপাশি, এই সময়ের মধ্যে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে। যার জেরে দিল্লি সহ এই সমস্ত অঞ্চলে ফের নামতে পারে তাপমাত্রা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.